পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী আসানসোল, ১৪ ফেব্রুয়ারি : আসানসোল-এর জেলা গ্রন্থাগারে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগম-এর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়সহ সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা।বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে কর্মচারীদের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু হয়েছে এবং সরকারি কর্মচারীদের দক্ষতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের মানুষের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। Post navigation যানজট মুক্ত শহরের দাবিতে কংগ্রেসের জিটি রোড অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দুর্গাপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, বিধায়কের বিরুদ্ধে জেলা সভাপতির দুর্নীতির অভিযোগদুর্গাপুর, ১৪ ফেব্রুয়ারি :