কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

আলোক চক্রবর্তী আসানসোল:-বৃহস্পতিবার বিশ্ববরেণ্য কাজি নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবসে পুরনো আশ্রম মোড়ে তার প্রতিমূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম সহ বিশিষ্ট অতিথিরা। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান স্বাধীনতার আগে তার জ্বালামুখী কবিতা পড়ে দেশবাসী উদ্বুদ্ধ হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার প্রতিভাকে স্বীকৃতী দিয়েছিলেন। তিনি আসানসোলবাসীদের কাছে আবেদন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলামের লেখা কবিতা পড়ে জানতে দেশকে স্বাধীন করার পেছনে উনাদের অবদান।

চাকরির দাবিতে কারখানার গেটের সামনে মৃত দেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

মনোজ শর্মা /জামুরিয়া গত ১৩ আগষ্ট জামুড়িয়া সেখ পুরের বাসিন্দা শিবু টুডু নামে এক শ্রমিক জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকের কেলেস্টার স্পঞ্জ লিমিটেড কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। তাকে তড়িঘড়ি আসানসোল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৮ বিকেলে মারা যায়। এর পরেই পরিবারের লোকজন ও স্থানীয়রা গতকাল রাত ৯ টা থেকে মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে চাকরির দাবিতে বিক্ষোভ দেখায়। প্রায় ১২ ঘন্টার মৃতদেহ রাখার পরেও কারখানা কর্তৃপক্ষ পরিবারের সাথে কোনো কথা বলেনি। এর আগেও ২০২০ সালে কারখানায় কাজ করার সময় আহত হয়ে মারা যায় এক শ্রমিক। তার পরিবারের সদস্যদের কেউ এখন পর্যন্ত কাজে নিয়োগ করা হয় নি। তাদের দাবি অবিলম্বে এই দুই পরিবারের সদস্যদের চাকরিতে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাব।

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে আনন্দপুর গ্রামে আজ দুপুর ২টো থেকে খেলার মাঠের উপর থেকে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো।

সুজিৎ ভট্টাচার্য কাঁকসা :-রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে আনন্দপুর গ্রামে আজ দুপুর ২টো থেকে খেলার মাঠের উপর থেকে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে খেলার মাঠ ফিরে পেল আনন্দপুরের বাসিন্দারা। জানা গিয়েছে কাঁকসার আনন্দপুর গ্রামে একটি খেলার মাঠ রয়েছে দীর্ঘদিন ধরে। গ্রামের কচিকাঁচারা সেই মাঠেই সকাল বিকেল খেলাধুলো করতো। ওই খেলার মাঠের উপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের তার নিয়ে যাওয়ার ফলে আতঙ্কের কারণে সেই খেলার মাঠে তেমনভাবে কেউ আর যেত না। ফলে গ্রামের কিশোর কিশোরী ও খেলোয়াড়দের সমস্যার মুখে পড়তে হয়েছিল। এই বিষয়ে গ্রামের মানুষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে তাদের সমস্যার কথা জানায়। যাতে দ্রুত ওই খেলার মাঠের উপর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুতের তার সরিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন।। গ্রামবাসীদের আবেদন শুনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে এই বিষয়ে অনুরোধ করলে মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে বিদ্যুৎ দপ্তর এবং চীফ ইঞ্জিনিয়ার পার্থসারথির উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম শেষমেষ মাঠের উপর থেকে হাই টেনশন বিদ্যুতের খুঁটি স্থানান্তর করার কাজ শুরু করে।গ্রামবাসীদের আবেদনে পঞ্চায়েত মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষ।

অভিষেক ব্যানার্জী ও সিবিআইকে একযোগে আক্রমণ মিনাক্ষীর

আলোক চক্রবর্তী আসানসোল:- আর জি কর কান্ডে যুক্ত দোষীদের দ্রুততার সাথে বিচারের সাথে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শ্রমজীবী নারীদের সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা সিটু সংঘটন, ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষকসভা, ব্যাংক এবং ১২ ই জুলাই কমিটির ডাকে বিএনআর মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি অভিষেক ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন তিনি ডাক্তারি কবে পাশ করেছেন আরজি করের ধর্ষণ কান্ডে ডাক্তার পরীক্ষা করে এসে জানিয়েছিলেন একাধিক ব্যাক্তি ধর্ষণ এবং একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে অথচ তিনি বলছেন সেরকম কিছু হয় নি অথচ ঘটনার পর বাথরুম, থেকে শুরু করে সব ভেঙে দেওয়া হলো তিনি না ডাক্তার না তো পুলিশ মন্ত্রী না তো পূর্ত দপ্তরের মন্ত্রী তাহলে তিনি কোন অধিকারে মন্তব্য করছেন কাকে আড়াল করতে চাইছেন অন্যদিকে সিবিআইয়ের বিগত ইতিহাস ভালো নয় আজ পর্যন্ত কোন মামলার মিমাংসা করতে পারেন নি। ডিওয়াই এফ আইয়ের সিবিআইয়ের কার্যকলাপের উপর নজর আছে, মহিলা চিকিৎসকের মৃতদেহ আটকানো থেকে শুরু করে আন্দোলন গড়ে তোলার পেছনে ডিওয়াই এফ আই এবং এস এফ আই রয়েছে আর এই রাজ্যে আন্দোলন করার জন্য অনুমতির দরকার পড়ে না। তিনি সিবিআইয়ের কাছে আবেদন করেন দ্রুততার সাথে মামলার মিমাংসা করে দোষীদের শাস্তি দিতে হবে।

বার্ণপুরে বিজেপির রেল অবরোধ,বার্নপুরে আটক বিজেপির জেলা সভাপতি।

আলোক চক্রবর্তী বার্ণপরে :-বার্ণপরে বিজেপির রেল অবরোধ,মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি ২৪ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বুধবার সকালে বার্ণপুর স্টেশনে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীর নেতৃত্বে রেললাইন অবরোধ করে। বিজেপির কর্মীরা রেললাইনে 

বার্নপুরে আটক বিজেপির জেলা সভাপতি।মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে তার সমর্থন বুধবার বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীর নেতৃত্বে বার্ণপুরে রাস্তা অবরোধ করে কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির কর্মীদের পুলিশী সহায়তায় রাস্তা অবরোধ উঠিয়ে দেয়, বাপ্পা চ্যাটার্জী সহ অনেক বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।

কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধ বিরোধিতা নিয়ামতপুর মোড়ে।

আলোক চক্রবর্তী কুলটি:-মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি সারা বাংলায় ২৪ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে, বন্ধের বিরোধিতা করে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়ের নেতৃত্বে মিছিল বার করে। কাঞ্চন রায় জানান বিজেপি মঙ্গলবার যুব সমাজের নাম করে নবান্ন অভিযানে অশান্তির সৃষ্টি করেছিল পুলিশ প্রশাসন কড়া হাতে তার মোকাবিলা করেছিল। পুলিশী আক্রমণের বিরুদ্ধে বিজেপি ২৪ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিলেও সাধারণ জনগণ তা ব্যার্থ করে দিয়েছেন, জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে দোকান বাজার খুলেছে পরিবহন ব্যাবস্থা সচল রয়েছে।

আরজি করের ঘটনার প্রতিবাদ : আসানসোলে থানা ঘেরাও বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

আসানসোল : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিজেপির তরফে রাজ্যের বিভিন্ন থানার সামনে শুক্রবার ঘেরাও বিক্ষোভ দেখানোর কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচিতে এদিন বিকেলে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে, থানার সামনে বিক্ষোভ দেখান বিপুল সংখ্যায় বিজেপি কর্মী ও সমর্থকরা। এর নেতৃত্বে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ রায়। তারা থানার গেটের সামনে ফাঁসির দড়ি দেখিয়ে এই ঘটনায় জড়িতদের ফাঁসি দেওয়ার দাবিতে কলকাতা পুলিশ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেন। তারা টায়ার জ্বালিয়ে থানার সামনে জিটি রোড অবরোধ করেন। এর ফলে জিটি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তখন সেখানে থাকা পুলিশ কর্মীরা জিটি রোডের অবরোধ তুলতে এগিয়ে আসে। বিজেপির নেতা ও কর্মীরা সরতে না চাওয়ায়, পুলিশ তাদের জোর করে সরাতে চায়। তখন পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপির নেতা ও কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ বিজেপি নেতা ও কর্মীদের সরিয়ে দিয়ে জিটি রোডের অবরোধ তুলে দেয়।



এই প্রসঙ্গে জেলা সম্পাদক অভিজিৎ রায় বলেন, বাংলায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই বললেই চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করে তার পদত্যাগ দাবি করেন তিনি ।  এর সাথে তিনি অভিযোগ করেন যে গত ১৪ আগস্ট রাতে, যখন বিপুল সংখ্যায় মানুষ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে, ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। তখন তখন তৃনমুল কংগ্রেসের গুন্ডারা হাসপাতালে চড়াও হয়ে ভাঙচুর করেছিলো। যাতে খুনের ঘটনার প্রমাণ না পাওয়া যায়। হামলাকারীদের সেদিন পুলিশ আটকায় নি। আর এখন যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, পুলিশ তাদেরকে আটকাচ্ছে।

এদিনের বিজেপির আন্দোলন ঘিরে যাতে বড় ধরনের কিছু না হয়, তার জন্য আসানসোল দক্ষিণ থানার সামনে পুলিশের পাশাপাশি কমব্যাট ফোর্সও ছিলো।