রাণীগঞ্জের কুখ্যাত দুই চোরকে গ্রেপ্তার করে কয়েক লক্ষ টাকার সোনা রুপার গয়না ও বাসন।

আলোক চক্রবর্তী রাণীগঞ্জ:-রাণীগঞ্জ থানার বিশাল সাফল্য এলাকার ভেটারেন্ট চোরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে সোনার ও রুপার গয়না, বাসন উদ্ধার করা হয়েছে।
শণিবার সাংবাদিক বৈঠকে ডিসিপিব সেন্ট্রাল ধ্রুব দাস জানান রাণীগঞ্জের ডিবি সিং রাস্তার জয় নারায়ণ পান্ডের পরিবার বাইরে ছিল ২০২৪ সালের ১৩ ই জুন ফেরৎ আসার পর দেখলেন ঘরে চুরি হয়ে গেছে এবং ঘরের অনেক বহুমূল্য জিনিস চুরি হয়ে গেছে, তিনি রাণীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে বিক্রম ডোম নামে এক কুখ্যাত চোরকে প্রথমে গ্রেপ্তার করে তারপর রকি ডোমকে গ্রেপ্তার করে সম্পর্কে এরা দুজনে ভাই। রকি প্রথমে চুরি করতো পরে তার ভাই বিক্রমকে নিয়ে চুরি করতে শুরু করে। দীর্ঘদিন রাণীগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ীতে চুরি করতো অনেকবার গ্রেপ্তার হয়েছিল রাণীগঞ্জ এলাকায় তারা কুখ্যাত হয়ে গেছিল তারপর হঠাৎ তারা দূর্গাপুর, কাঁকসা এলাকায় চুরি করতে শুরু করে। পুনরায় তারা রাণীগঞ্জে ফিরে এসে চুরি করতে শুরু করে গত জুন মাসের চুরির ঘটনা দেখে পুলিশ নিশ্চিত হয় এটা দুই চোর ভাইয়ের কাজ সাথে সাথে রাণীগঞ্জ থানার পিসি পার্টির এস আই ইমদাদুল হক, ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের ঘর এবং তাদের ঘরের পাশে এক বহুতলের নীচে লুকিয়ে রেখেছিল, তাদের কাছ থেকে ৫৫ গ্রাম সোনার গয়না ও রুপার গয়না এবং পিতল,তামার বাসন উদ্ধার করা হয়েছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।

আসানসোল স্টেশনে শ্রম দান দিবস পালন করা হয়েছে

আলোক চক্রবর্তী আসানসোল:-আসানসোল স্টেশনে শ্রম দান দিবস পালন করা হয়েছে।শণিবার সকালে আসানসোল স্টেশন চত্বরে ডিআরএম, সিনিয়র ডিসিএম, এসিএম টিসির নির্দেশে সাফাই অভিযান চালানো হয়। মহঃ জাহির আখতার জানান ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সচেতন করতে এই সাফাই অভিযান চালানো হয়, স্টেশন চত্বর পরিস্কার থাকলে মনটাও ভালো থাকবে।

কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনে সাংসদ এবং মন্ত্রী।

আলোক চক্রবর্তী আসানসোল:- শণিবার সকালে আসানসোলে কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,বরো চেয়ারম্যান উৎপল সিনহা , তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু সহ বিশিষ্ট অতিথিরা। সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান আসানসোল শহরের উন্নয়নের জন্য তিনি সব রকমের সাহায্য করতে প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে দশ লক্ষ টাকা খরচ করে ডিজিটাল লাইব্রেরি করা হয়েছে ভবিষ্যতে আরো অনেক কিছু করা হবে। মন্ত্রী মলয় ঘটক সাংসদের কাছে বিশ্ববিদ্যালয়ে সোলার লাগানোর জন্য অনুদানের আবেদন করেন।

पश्चिम बर्दवान जिला लोक कलाकार सम्मेलन शनिवार आसनसोल शहर के सेन रेले स्थित आदर्श श्रमिक मंगल केंद्र में आयोजित किया

अमित कुमार गुप्ता आसनसोल:– पश्चिम बर्दवान जिला लोक कलाकार सम्मेलन शनिवार आसनसोल शहर के सेन रे ले स्थित आदर्श श्रमिक मंगल केंद्र में आयोजित किया गया कार्यक्रम का शुभारंभ दीप प्रज्वलित कर जिला परिषद के अध्यक्ष विश्वनाथ बावड़ी और जिलाधिकारी एस पन्नामबालम ने किया कार्यक्रम में गीत संगीत पेश कर अतिथियों का स्वागत किया गया मौके पर शिक्षा सूचना संस्कृति और खेल अधिकारी बैसाखी बनर्जी विद्युत अधिकारी सुजीत मुखर्जी अजीजुर रहमान के अलावा अन्य अधिकारी उपस्थित थे कार्यक्रम सुबह 11:00 बजे से शाम 5:00 बजे तक चला

বিরিঞ্চি লাল ভবনে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

আলোক চক্রবর্তী আসানসোল-:-শণিবার আসানসোল পৌরনিগমের ৪৩ নং ওয়ার্ডে বিরিঞ্চি লাল ভবনে দেবাশীষ ঘটক মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ চন্দ্র দাস জানান শণিবার রক্তদান শিবিরে ৪০ ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে তাছাড়া অনেকে রক্ত দিতে আগ্রহী ছিলেন। বিভিন্ন সময়ে এই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। উপস্থিত প্রাক্তন কাউন্সিলর শম্ভু গুপ্ত জানান রক্তদান শিবিরে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচন্ড উৎসাহের সাথে রক্তদান করেছেন।