স্বামীর অবর্তমানে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, আটক দুস্কৃতি।

আলোক চক্রবর্তী আসানসোল:-আসানসোল দক্ষিণ থানার ৩ নং মহিশীলা কলোনির শায়ের পুকুরের বাসিন্দা গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির প্রচেষ্টার অভিযোগে আটক দুস্কৃতি। ঘটনার বিবরনে গৃহবধূ জানান তিনি ৩ নং মহিশীলা কলোনির শায়ের পুকুরের কাছে ব্যারাকে স্বামী ও সন্তানকে নিয়ে থাকেন এবং তার স্বামী বেসরকারি কোম্পানির সুরক্ষা কর্মীর কাজ করেন। শণিবার রাত্রে তার স্বামীর নাইট ডিউটির জন্য তিনি একাই ছিলেন রাত বারটা নাগাদ বাথরুম থেকে ঘরে এসে দেখেন তাদের ব্যারাকের ভাড়াটে রাজমিস্ত্রী তার ঘরে মদ্যপ অবস্থায় বসে আছে জিজ্ঞেস করাতে তার মুখ চেপে ধরে কোনরকমে তার হাত থেকে ছাড়িয়ে চীৎকার করে প্রতিবেশীদের ডাকাতে সে চলে গেলে বাড়ীর মালিক তাকে পুলিশের কাছে যেতে বারন কিন্তু মহিলা আপত্তি করে জানান আজকে তার সাথে এইরকম ব্যাবহার করেছে আগামী দিনে অন্য কারোর সাথে করবে তিনি উপযুক্ত বিচার চাই। অন্যদিকে মহিলার স্বামী অভিযোগ করেন তিনি জিজ্ঞেস করাতে তাকে লোহার রড দিয়ে মারতে আসে। গৃহবধূ গতকাল রাত্রে পুলিশকে ফোন করলে পুলিশ এসে দুস্কৃতিকে আটক করে নিয়ে যায়। রবিবার সকালে আসানসোল দক্ষিণ থানায় গিয়ে সস্ত্রীক অভিযোগ করেন।

থ্যালাসেমিয়া মুক্ত গড়ার লক্ষে রোটারি ক্লাবের সেমিনার।

আলোক চক্রবর্তী আসানসোল:-রবিবার আসানসোল ক্লাবে রোটারি কলকাতা সাউথ ওয়েষ্ট এবং রোটারি সানসিটির পক্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বনাথ বাউড়ী, দীপ্তার্ঘ বসু সহ বিশিষ্ট অতিথিরা। রোটারি ক্লাবের দীপ্তার্ঘ বসু জানান থ্যালাসেমিয়া জেনারিক রোগ এই রোগ থেকে আগামী প্রজন্মকে মুক্ত করতে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোটারি ক্লাব রাজ্যের চারটা জোনের সদস্যরা সকল ম্যারেজ রেজিস্ট্রার দপ্তরে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলে প্রত্যেক স্বামী স্ত্রী কে বিবাহের আগে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে তাদের রক্তে ঐ রোগের জীবাণু নাই এবং জীবাণু থাকেলও চিকিৎসা করার পর জীবাণু মুক্ত করার পর বিবাহের সম্মতি দিতে এই পদক্ষেপ নিলে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়া সম্বভব।

আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ বৃদ্ধর বিরুদ্ধে।

আলোক চক্রবর্তী /মনোজ শর্মা সালানপুর :-আট বছরের এক আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার ডাবর গ্রামের এক বৃদ্ধর বিরুদ্ধে, পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করে নিয়ে এসেছে। ডাবর গ্রামের সমাজসেবী শুকদেব মির্ধা জানান ডাবর গ্রামের এক আট বছরের আদিবাসী কিশোরীকে প্রাইভেট টিউশন করে ফেরার সময় গ্রামের এক ৭০/৭৫ বছরের এক বৃদ্ধ চকোলেটের লোভ দেখিয়ে তারসাথে কয়েকদিন ধরে শ্লীলতাহানির চেষ্টা করতো, কিশোরী তার বান্ধবীকে বলাতে সে টিউশনের শিক্ষিকাকে বলাতে শিক্ষিকা কিশোরীর অভিভাবকদের জানান এই খবর গ্রামের লোকেরা জানার পর তারা বৃদ্ধর বাড়ী ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে। অন্যদিকে বৃদ্ধর বড় ছেলে তার বাবার উপর আনা অভিযোগ অস্বীকার করে জানান তার বাবার বয়স হয়েছে তার বিরুদ্ধে এইরকম অভিযোগ ভিত্তিহীন আইনের উপর তার আস্থা আছে তার বাবা নির্দোষ প্রমাণিত হবে। গ্রামের কিছু লোকেরা ষড়যন্ত্র করে এই অভিযোগ করেছে কিছু জমির মামলা দীর্ঘদিন ধরে চলছে তারাই এই অভিযোগ করেছে।

आसनसोल उत्तर थाना अंतर्गत द्वारिका द्वारका बंगाल में एक विधवा को गर्भवती करने का आरोप लगा है TMC पर

अमित कुमार गुप्ता आसनसोल :–आसनसोल उत्तर थाना अंतर्गत द्वारिका द्वारका बंगाल में एक विधवा को गर्भवती करने का आरोप लगा है पीड़िता आसनसोल उत्तर थाना में शिकायत की है उसने आरोप लगाया उसे गर्भवती करने वाला टीएमसी कार्यकर्ता है इस खबर से पूरे इलाके में उबाल है लोग हर जगह इसकी चर्चा कर रहे हैं आरोपी से पूछने पर उसने बताया कि वह निर्दोष है उसका संबंध अन्य कई लड़कों के साथ है और हमारे सीधे पान का लाभ उठाते हुए हमें कमजोर समझते हुए मुझ पर आरोप लगा रही है जो बेबुनियाद है उसने कहा की महिला डीएनए टेस्ट करवा जिससे सच्चाई सामने आ जाएगी। अभी इसकी शिकायत के बाद पुलिस अपनी जांच में जुटी है और सच्चाई की पता लगाने में कार्रवाई कर रही है अभी तक पुलिस की तरफ से कोई इस पर पुष्टि नहीं की गई है।

মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা।

পাবলিক নিউজঃ ডেস্ক:-মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে নৌকাপার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শ এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোর বয়সী এক নাবালক মাঝির। জানা গেছে, মৃত কিশোরের নাম ছোটু চৌধুরী। বাড়ি ভূতনীর দক্ষিণ চন্ডীপুর এলাকায়। সে শনিবার দিনভর ভূতনীর বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রীদের পারাপার করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সে শেষবারের মতো মথুরাপুর ভূতনী ব্রীজের কাছ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে উত্তর চন্ডীপুরের খোশবোরটোলায় যায়। এরপর বাড়ি ফেরার তোড়জোর করে। কিন্তু ঠিক তখনই কয়েকজন যাত্রী তাকে একপ্রকার জোরাজুরি করে ভুতনী ব্রীজের কাছে যেতে বাধ্য করে। কিন্তু ব্রীজের কাছে যাওয়ার আগে মথুরাপুর শংকরটোলার কাছে তার নৌকার বৈঠার বাঁশ কোনভাবে বিদ্যুতের এগারো হাজার ভোল্টবাহী তারে লেগে যায়। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার সকালে এই খবর পেয়ে এন.ডি.আর.এফ-এর টিম ঘটনাস্থলে ছুটে যায়। এবং বন্যা কবলিত এলাকায় প্রায় ঘন্টা খানেক ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূতনী ব্রীজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। মাইকিং-এর নৌকার মাঝিদের বিদ্যুতের তারের নিচ দিয়ে সাবধানে নৌকা চালানোর বার্তা দেন সিভিক ভলান্টিয়াররা।

আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা লোকশিল্পী সম্মেলন আসানসোল,

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সেনরেল স্টেডিয়ামে আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে শনিবার হলো পশ্চিম বর্ধমান জেলা ” লোকশিল্পী সম্মেলন”। প্রদীপ জ্বালিয়ে ও বাউল গানের মধ্যে দিয়ে এই সম্মেলনের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, শিক্ষা, তথ্য সাংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় ,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ও জেলার অন্যান্য প্রকল্প আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
এই সম্মেলনের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।

আরজি কর নিয়ে আসানসোলের রাস্তায় তৃণমূল/ বিজেপি ও বামপন্থীরা ঘটনা নিয়ে রাজনীতি করছে: আইনমন্ত্রী আসানসোল,

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :-আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজি করের ঘটনায় রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। আর তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূল কর্মীরাও পাল্টা রাস্তায় নেমে এসেছে।এদিন আসানসোল ও কুলটিতে একটি বিক্ষোভ সভা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভায় একটি মিছিল বার করা হয়। আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এর মধ্যে দিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের কঠোরতম শাস্তির দাবি করা হয়। আসানসোল পুরনিগমের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্ব দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে দক্ষিণা কালী মন্দিরের কাছে বিক্ষোভ সভা হয় ।কাউন্সিলার গোপা হালদার, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ছাড়াও ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যায় তৃনমুল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন কলকাতায় যে ধরণের ঘটনা ঘটেছে তা খুব বেশি। যেদিন এই ঘটনা ঘটলো, সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি সিবিআইয়ের কাছে যায়। কিন্তু এখনও পর্যন্ত এই মামলায় নতুন কোন কিছু করে উঠতে পারেনি সিবিআই।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ঘটনায় দোষীদের ফাঁসি দাবি করে আসছেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন। যারা ধর্ষণে দোষী তাদের ফাঁসি হয়েছেশাস্তির ব্যবস্থা করা উচিত। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। একদিকে তৃণমূল কংগ্রেস দোষীদের কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি ও বামপন্থীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে।
অন্যদিকে, এদিন একইসঙ্গে আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে একই দাবিতে বিক্ষোভ সভা হয়। সেখানে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।লছিপুর গেট থেকে মিছিল তৃণমূল কংগ্রেসের কুলটি তৃণমূল কংগ্রেসের
লাচ্ছিপুর গেট থেকে নিয়ামতপুর নতুন সড়ক পর্যন্ত মিছিল বার করা হয়। প্রায় দুই কিলোমিটারের এই মিছিলে অংশগ্রহণকারীদের গলায় প্ল্যাকার্ড নিয়ে অবিলম্বে অভিযুক্তদের ফাঁসির দাবিতে জানানো হয়।
প্রসঙ্গতঃ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযুক্তদের ফাঁসি দাবি করেছিলেন।এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন।
লছিপুর গেট থেকে এই মিছিল শুরু হয়ে নিয়ামতপুর মাদ্রাসা দেবী মন্দির, কোয়েরী পাড়, মুচিপাড়া, নিয়ামতপুর বাজার হয়ে নিয়ামতপুর নতুন সড়ক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র, যুব সভাপতি বিমান দত্ত।