পাবলিক নিউজঃ আসানসোল:নিজেদের বিভিন্ন দাবির সমর্থনে আসানসোল পুরনিগমের সাফাইকর্মীরা বর্তমানে ধর্মঘটে রয়েছেন। আজ মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব শবে-বরাত। এই উৎসবে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ গুরুত্ব থাকলেও সাফাইকর্মীদের ধর্মঘটের ফলে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়েছে।এই পরিস্থিতিতে আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর এস. এম. মুস্তফা তাঁর ওয়ার্ডে পরিচ্ছন্নতা বজায় রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কিছু শ্রমিককে ভাড়ায় নিয়োগ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করানো হয়েছে, যাতে শবে-বরাতের আগে মসজিদ, কবরস্থান ও সংলগ্ন এলাকাগুলি পরিষ্কার রাখা যায়।কংগ্রেস কাউন্সিলর এস. এম. মুস্তফা বলেন, ধর্মঘট কোনও সমস্যার স্থায়ী সমাধান নয়। তিনি জানান, আগের দিন তিনি পুরনিগমে গিয়ে সাফাইকর্মীদের কাছে হাতজোড় করে আবেদন করেছিলেন, যাতে তারা ধর্মঘট প্রত্যাহার করে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানের পথ খোঁজেন।কাউন্সিলরের কথায়, সাফাইকর্মীরা তাঁকে জানিয়েছেন যে তাঁদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনও মেলেনি এবং তাঁরা ১৫ হাজার টাকা ন্যূনতম বেতন দাবি করছেন। এই বিষয়ে তিনি স্যানিটেশন ডিপার্টমেন্টের এমএমআইসি মানস দাসের সঙ্গে কথা বললে, মানস দাস জানান যে কিছু কারিগরি সমস্যার কারণে পিএফের টাকা আটকে রয়েছে, তবে খুব শীঘ্রই সেই সমস্যা মিটিয়ে ফেলা হবে।১৫ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবির প্রসঙ্গে এস. এম. মুস্তফা সাফাইকর্মীদের পরামর্শ দেন, তারা যেন কোনও একটি প্রধান দাবি নিয়ে পুরনিগমের মেয়রের সঙ্গে আলোচনায় বসেন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন। একই সঙ্গে তিনি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান, কারণ এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। Post navigation ABMA-র উদ্যোগে ওজন ও মাপ নবীকরণ শিবির, উপকৃত ১২৫ জন ব্যবসায়ী সাফাইকর্মী ও আশা কর্মীদের পাশে বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ, ১৫০০ জনকে চাল বিতরণইডির অভিযানে বেরোবে বড় নেতাদের নাম, দাবি কৃষ্ণা প্রসাদের