পাবলিক নিউজ আসানসোল:– বাবাসাহেব ডঃ ভিম রাও আম্বেদকরের জন্মজয়ন্তীর র‍্যালিতে যোগ দিতে যাওয়ার সময় ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হলো যাত্রী বোঝাই একটি বাস। বাসের চালক সহ সাত জন যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। সোমবার সকালে এই পথ দূর্ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের কাছে চুনাভাট্টি এলাকায়।
জানা যায়, এদিন সকালে ইসিএলের একটি বাস করে জামুড়িয়ার চিচুুড়িয়া থেকে বেশ কয়েকজনকে নিয়ে সংবিধান রচয়িতা বাবাসাহেব ডঃ ভিম রাও জন্মজয়ন্তী পালনের র‍্যালিতে যোগ দিতে যাচ্ছিল। জানা গেছে চিচুড়িয়ার থেকে যাওয়া এই বাসটিতে শিশু ও মহিলারা ছিলেন। সেই সময় হঠাৎ আচমকাই ১৯ নম্বর জাতীয় সড়কে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের কাছে চুনভাট্টি এলাকায় একটি ডাম্পারের পেছনে ঐ যাত্রী বোঝাই বাসটি ধাক্কা মারে। এই দুর্ঘটনায় চারজন শিশু ও দুই মহিলা আহত হন। জখম হন বাসের চালকও বলে জানা গেছে। এই ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানা ও রানিগঞ্জ ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আহত ৫ যাত্রীকে পুলিশ দ্রুত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। গুরুতর আহত বাসের চালক ও একজন যাত্রীকে পাঠানো হয় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। তবে এই ঘটনার পরে ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে নিয়ে ঘটনাস্থল ছেড়ে চালক চম্পট দেয়।
জানা গেছে, এদিন সকালে সংবিধান রচয়িতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে ইসিএলের শাঁকতোড়িয়া এরিয়ায় একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো সেই অনুষ্ঠানে যোগ দিতে এই বাসটি করে যাচ্ছিলের জামুড়িয়ার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *