পাবলিক নিউজঃ আসানসোল/ সালানপুর:-শনিবার সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস এবং উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় নিজে ফিতে কেটে, নারকেল ফাটিয়ে চারটি নতুন রাস্তা ও চারটি সাব মার্শালের শিলান্যাস ও উদ্বোধন করেন।এদিন তিনি জানান মানুষের এই রাস্তা গুলি চাহিদা ছিলো তাই তাদের অসুবিধার কথা মাথায় রেখে রাস্তার গুলি তৈরি করা হচ্ছে।এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ তারও কাজ চলছে।কিন্তু এখনো পানীয় জল দেওয়া শুরু হয়নি।তাই পানীয় জলের সমস্যা থেকে কিছুটা সুরাহ পেতে গ্রামে গ্রামে সাব মার্শালের করা হচ্ছে। তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,বাসুদেবপুর জেমারি পঞ্চায়েত প্রধান অনিল ধীবর সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *