পাবলিক নিউজঃ আসানসোল :–বার্নপুর ইস্কো বা আইএসপি স্টিল প্ল্যান্টের ক্রিকেট দল গত ২৬ থেকে ৩০ নভেম্বর বোকারোতে অনুষ্ঠিত সেইল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ জিতলো । সেইল ইউনিটের আটটি দল রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট , ভিলাই, বোকারো, দুর্গাপুর, ভিআইএসএল ভদ্রাবতী, সেইল কর্পোরেট অফিস-নয়াদিল্লি ও এসআরইউ (সেইল রিফ্র্যাক্টরি ইউনিট) এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় আইএসপি দল রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট দলকে ৯ রানে পরাজিত করে এই চ্যাম্পিয়ানশিপ জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বার্নপুর সেইল আইএসপি দল ১৯৫ ওভারে ১০ উইকেটে ১৪২ রান করে। জবাবে পরে ব্যাট করতে নেমে রাউরকেল্লা ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে ফাইনাল খেলা হেরে যায়। ইস্কোর রাজেশ প্যাটেল ফাইনাল খেলায় ” ম্যান অফ দ্য ম্যাচ ” হন। এই চ্যাম্পিয়ানশিপে প্রথম সেমিফাইনাল খেলায় আইএসপি দল বোকারো দলকে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রাউরকেলা দল যথাক্রমে ভিলাই দলকে চার উইকেটে পরাজিত করেছিল।ইস্কো স্টিল প্ল্যান্টের রাজেশ প্যাটেল পুরো টুর্নামেন্টে চমৎকার পারফরম্যান্সের জন্য ” ম্যান অফ দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন। Post navigation জামুড়িয়ায় কোলিয়ারি সাইডিংয়ে ট্রাক ঢুকিয়ে কয়লা চুরির ঘটনায় চাঞ্চল্য / রানিগঞ্জের তৃনমুলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ ৮ জনের নামে থানায় অভিযোগ ইসিএলের, গ্রেফতার চালক সর্ব্বসাধারনের ব্যাবহার করা পুকুর ভরাটের প্রতিবাদে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ গ্রামবাসীদের।