পাবলিক নিউজঃ পাণ্ডেশ্বর/দুর্গাপুর:– কমিউনিটি হলের পেছনে জঙ্গল থেকে উদ্ধার হল সদ্যোজাত মৃতদেহ।বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ফরিদপুর থানার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কমিউনিটি হলের পেছনে জঙ্গল থেকে সদ্যজাতের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা প্রথম লক্ষ্য করেন জঙ্গলের ভেতরে সদ্যজাতর দেহের মতো কিছু একটা পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দাদেরকে তা বলেন। পরে তারাই খবর দেন দুর্গাপুর ফরিদপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ দেখে সেটি সদ্যজাতের দেহ। পুলিশ সেই দেহ উদ্ধার করে। দেহটি শিশু কন্যার বলে জানা গেছে।পুলিশ জানায়, দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । সদ্যজাতর বয়স আনুমানিক তিনদিন। অন্য কোন জায়গায় তার জন্ম হয়েছিলো। পরে তার মৃত্যু হয়। রাতের অন্ধকারে কেউ বা কারা প্রতাপপুর কমিউনিটি হলের পেছনে জঙ্গলে কাপড় জড়িয়ে দেহটি ফেলে দিয়ে পালায়। এই ঘটনায় কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানায়। Post navigation পশ্চিম বর্ধমান জেলা /পানীয় জলের দাবিতে উখড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, প্রধানকে স্মারক লিপি অধিগ্রহণ না করে, জমিতে জল ফেলে রাখার অভিযোগ ইসিএলের বিরুদ্ধে / রানিগঞ্জে কয়লাখনি বন্ধ করে গ্রামবাসীদের বিক্ষোভ