পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার সকালে আসানসোল পৌরনিগমের কুলটির মিঠানি গ্রামে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বিদ্যুৎএর টাওয়ার বসানোর কাজ শুরু হলো। গত সেপ্টেম্বর মাসে সরকার পক্ষ থেকে টাওয়ার বসাতে গেলে সাতাইশা মোড়ে প্রচন্ড বাধা পেয়েছিল পুলিশ বাহিনী এলাকার মহিলারা ডোজারের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের সরাতে গিয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ বাহিনীকে প্রচন্ড বেগ পেতে হয়েছিল অন্যদিকে গ্রামবাসীদের সাথে পুলিশ বাহিনীর খণ্ডযুদ্ধ শুরু হয়েছিল এবং পুলিশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছিল গ্রামবাসীরা। বৃহস্পতিবার প্রায় একমাস পর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মিঠানি গ্রামে গিয়ে বিদ্যুৎএর টাওয়ার বসানোর কাজ শুরু করে। অপ্রিতীকর ঘটনা ও ঝামেলা এড়াতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। মিঠানি গ্রাম কার্যত পুলিশ বাহিনীর দখলে হলেও এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ছিল। Post navigation सांसद शत्रुघ्न सिन्हा की बेटी और मशहूर फिल्म अभिनेत्री सोनाक्षी सिन्हा आसनसोल पहुंची , कल्याण ज्वेलर्स के नए शोरूम का उद्घाटन किया জাতীয় স্তরে ইলেকট্রনিক ডিভাইস প্রতিযোগিতা ইঞ্জিনিয়ারিং কলেজে।