পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী জামুড়িয়া:– ক্রমশঃ জামুড়ীয়া থানার শ্রীপুর ফাঁড়ির এলাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে, কিছুদিন আগে শিবডাঙ্গা ডিসপেনসারির পেছনে ইসিএলের কোয়ার্টার চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার রাত্রে আবার শিবডাঙ্গার বিকেডি ক্লাবের কাছে ইন্দিরা কলোনির চারটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানায় বাড়ীতে সবার অবর্তমানে বাড়ীর তালা ভেঙে ঘরের আলমারি ভেঙে সব মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। শ্রীপুর ফাঁড়িতে অভিযোগ জমা করার পর তদন্তে নেমেছে পুলিশ।মনোজ সিং নামে শিবডাঙ্গার শিব মন্দিরের বাসিন্দা জানান এলাকার যুবকদের চাকরি নেই কর্মসংস্থানের কোন ব্যাবস্থা না থাকাতে মানসিক অবসাদে নেশাগ্রস্ত হয়ে গেছে মাদকের পয়সা যোগাড় করতে তারা বাধ্য হয়ে চুরির রাস্তা ধরেছে তাদের জন্য এলাকার কালি মন্দিরে তালা লাগানো হয়েছে তাদের আড্ডা বন্ধ করতে। তাদের দাবি পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *