পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে মঙ্গলবার আসানসোল পৌরনিগমের দপ্তরে ট্যাবেলোর উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। মেয়র বিধান উপাধ্যায় জানান রাজ্যের মূখ্যমন্ত্রীর নির্দেশ ধর্ম যার যার উৎসব সবার সব রকমের উৎসবে শুভেচ্ছা জানাতে হবে তাই ছট পূজা উপলক্ষে আসানসোল পৌরনিগমের দপ্তর থেকে ট্যাবেলোর উদ্বোধন করা হয়েছে। আসানসোল পৌরনিগমের ১০৬ টা ওয়ার্ডে ট্যাবেলোগুলো ছট পূজার শুভেচ্ছা জানাবে এবং উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে আবেদন করা হবে। Post navigation ১২ লক্ষ টাকার ছট ঘাটের উদ্বোধন করলেন মেয়র। আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগ / শিল্পে স্কিল কর্মীর ব্যবস্থায় ” উৎকর্ষ বাংলা” ওয়ার্কশপ