পাবলিক নিউজ ডেস্ক আসানসোল -: গুরু নানকের প্রকাশ পর্ব উপলক্ষে রবিবার সকালে আসানসোলের  কুলটির নিয়ামতপুর এলাকায় শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রভাতফেরি বার করা হয়। প্রতি বছরের মতো এ বছরও কুলটি এলাকায় শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে এই প্রভাতফেরি বেরিয়েছিল। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি সকালে প্রভাতফেরি বার করা হচ্ছে। এদিন সকাল ছটার কুলটির নিয়ামতপুর থেকে প্রভাতফেরি বার করা হয়। এই প্রভাতফেরি নিয়ামতপুর, চিত্তরঞ্জন রোড, জিটি রোড, স্টেশন রোড হয়ে কুলটি বোরো অফিসে রোডে এসে শেষ হয়।
প্রসঙ্গতঃ, আগামী ৫ নভেম্বর শিখ গুরু গুরু নানকের জন্মজয়ন্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *