পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:-রবিবার আসানসোল শহরে অনুষ্ঠিত হল আসানসোল প্রাইড রান ২০২৬। শহরের বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রী এই ৬ কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রয়াত সমাজসেবী বুলু চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই দৌড়ের আয়োজন করা হয়।দৌড়ের সূচনা হয় পোলো গ্রাউন্ড থেকে এবং তা শেষ হয় পি.সি. চট্টোপাধ্যায় মার্কেট, মুরগাশোল এলাকায়। দৌড় চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।দৌড় শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রধান উপদেষ্টা সচিন্দ্রনাথ রায়, প্রোগ্রাম চেয়ারম্যান সতপাল সিং কীর (পিঙ্কি) এবং কো-অর্ডিনেটর মনোজ কুমার সাহা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার মানসিকতা, শারীরিক সুস্থতা, শৃঙ্খলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। Post navigation चुनाव से पहले पूर्व सीपीएम नेता मोहम्मद सरफुद्दीन की गोली मारकर हत्या, नमाज के लिए जाते समय बाइक सवार का हमला—सीसीटीवी फुटेज वायरल आसनसोल प्राइड रन 2026: दिवंगत समाजसेवी बुलु चटर्जी की स्मृति में सैकड़ों छात्रों की भागीदारी