আসানসোলে ম্যারেজ হলের বেআইনি নির্মাণ ভাঙল পুরনিগমআসানসোল, ১৪ ফেব্রুয়ারি :

পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী আসানসোল:-আসানসোল-এর রেলপার এলাকার সিদ্দিক ব্রিজের কাছে একটি বেসরকারি ম্যারেজ হলের সামনে তৈরি বেআইনি নির্মাণ ভেঙে দিল আসানসোল পুরনিগম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দেড় বছর ধরে এই অবৈধ নির্মাণের কারণে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল তাঁদের। ব্রিজ সংলগ্ন এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটছিল এবং ব্রিজের কাজ সম্পূর্ণ করতে অসুবিধা হচ্ছিল।
বাসিন্দারা জানান, বহুবার ম্যারেজ হলের মালিকের সঙ্গে আলোচনা করা হলেও কোনও সমাধান মেলেনি। পরে তাঁরা পুর প্রশাসনের দ্বারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার পুরনিগমের পক্ষ থেকে বেআইনি অংশ ভেঙে ফেলা হয়।
পুরনিগম সূত্রে জানানো হয়েছে, নির্মাণটি সম্পূর্ণ বেআইনি ছিল, তাই আইন মেনেই তা ভাঙা হয়েছে। এলাকাবাসীর আশা, এবার রাস্তা ও ব্রিজ ব্যবহারকারীরা স্বস্তি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *